ভিআর বাংলা
EN বাংলা
যোগাযোগ করুন

ভিআর বাংলা · ভিআর, থ্রিডি আর ভিডিও স্টুডিও

আমরা এমন দুনিয়া বানাই, যার ভেতরে ঢোকা যায়।

ভিআর, ৩৬০° ভিডিও, থ্রিডি ওয়াকথ্রু, টিভিসি আর এআই ফিল্ম — সব এক জায়গায়। দেশের প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদেশের ক্লায়েন্ট, সবার সাথেই কাজ করি।

আমাদের সাথে কথা বলুন শোরিল দেখুন
পুরস্কার বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ আইসিটি ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৭

আমরা যা করি

এক ছাদের নিচে সব কাজ।

ভিআর ও ৩৬০° ভিডিও

মেটা কোয়েস্টের অ্যাপ, ভার্চুয়াল জাদুঘর, আর ঐতিহাসিক জায়গা বা পর্যটন স্পটের ভার্চুয়াল ট্যুর।

ফ্ল্যাট ও ভবনের থ্রিডি ওয়াকথ্রু

বিল্ডিং ওঠার আগেই ক্রেতা নিজে ফ্ল্যাটের ভেতর ঘুরে দেখতে পারবেন, টাইলস আর রং বদলে মিলিয়ে নিতে পারবেন।

এআই ফিল্ম

থ্রিডিতে দৃশ্য সাজিয়ে এআই দিয়ে ফাইনাল লুক। বিজ্ঞাপন হোক বা মিউজিক ভিডিও কিংবা গল্প — কম সময়ে সিনেমার মতো কাজ।

টিভিসি ও কর্পোরেট ভিডিও

টিভিসি, ডকুমেন্টারি, প্রোডাক্ট অ্যানিমেশন, প্রতিষ্ঠানের পরিচিতি ভিডিও — স্ক্রিপ্ট লেখা থেকে শেষ পর্যন্ত পুরোটা।

আমাদের কিছু কাজ

যা বানিয়েছি

ভার্চুয়াল মিউজিয়ামে পুনর্গঠিত পাহাড়পুর বৌদ্ধ বিহার ভিআরে নতুন করে গড়া পাহাড়পুর বিহার
জাদুঘরের প্রবেশপথ
ষাট গম্বুজ মসজিদ
ওপর থেকে পাহাড়পুর বিহার
শিগগিরই আসছে মেটা কোয়েস্টে

ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে একটা ভিআর জাদুঘর। হেডসেট পরলেই গ্যালারির ভেতর হাঁটা যাবে, পুরনো স্থাপনার ভেতরে দাঁড়ানো যাবে, প্রত্নবস্তু দেখা যাবে একদম কাছ থেকে।

আনরিয়েল ইঞ্জিন মেটা কোয়েস্ট ঐতিহ্য
চালু হলে জানতে চান? যোগাযোগ করুন →

ভিআর ও ৩৬০° ভিডিও

এখানে দেখুন, আর পুরো ৩৬০° ঘুরিয়ে দেখতে ইউটিউবে খুলুন।

৩৬০°

ঐতিহ্য · নওগাঁ

দুবলহাটি রাজবাড়ী — ৩৬০° ভার্চুয়াল ট্যুর

নওগাঁর প্রায় ২০০ বছরের পুরনো জমিদারবাড়ি। পুরনো দালানের আনাচে-কানাচে ঘুরে আসুন, যেন নিজেই সেখানে দাঁড়িয়ে আছেন।

৩৬০°

শহর · প্রামাণ্যচিত্র

লকডাউনের ঢাকা — ভার্চুয়াল ট্যুর

যে ঢাকা কেউ কখনো দেখেনি। লকডাউনের সময় একদম ফাঁকা রাস্তা আর চেনা জায়গাগুলো, ৩৬০° ক্যামেরায়।

ইন্টারঅ্যাক্টিভ ট্যুর

রিসোর্ট · বাহুবল

দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট — ভার্চুয়াল ট্যুর

ব্রাউজারে বসেই পুরো রিসোর্ট ঘুরে দেখুন — রুম, পুল, চারপাশের জায়গা, সব একটা ম্যাপে।

ইন্টারঅ্যাক্টিভ ট্যুর

জনস্বাস্থ্য · সিআইপিআরবি

সোনামণি — সিআইপিআরবির ভার্চুয়াল ট্যুর

সোনামণি প্রকল্পের জন্য দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের ভার্চুয়াল ট্যুর। প্রকল্পটা চালায় সিআইপিআরবি, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে।

স্থাপত্যের থ্রিডি ভিজ্যুয়াল

ভবন ওঠার আগেই সেটা কেমন হবে, থ্রিডি রেন্ডার আর প্রজেক্ট ফিল্মে দেখাই। নিজে ঘুরে দেখার ওয়াকথ্রুও আসছে শিগগিরই।

থ্রিডি রেন্ডার · প্রজেক্ট ফিল্ম

রিয়েল এস্টেট · আরবান

আরবান হ্যালসিয়ন — প্রজেক্ট পরিচিতি

আরবানের হ্যালসিয়ন টাওয়ারের দেড় মিনিটের ফিল্ম। বাইরের চেহারা, ভেতরের ফ্ল্যাট আর ছাদের সুইমিং পুল, সবই থ্রিডিতে বানানো, ভবন শেষ হওয়ার আগেই।

বাইরের নকশা ইন্টেরিয়র ছাদের সুবিধা

কর্পোরেট ভিডিও

প্রতিষ্ঠানের ভিডিও, ডকুমেন্টারি, রিয়েল এস্টেট প্রোমো আর থ্রিডি প্রোডাক্ট অ্যানিমেশন।

কর্পোরেট ভিডিও · টেক্সটাইল

হুমাইরা কম্পোজিট টেক্সটাইল মিলস

কর্পোরেট ভিডিও · সল্টেড বেসিকস

সল্টেড বেসিকসের পরিচিতি

কর্পোরেট ভিডিও · আরবান

আরবান: আস্থার ৩০ বছর

ডকুমেন্টারি · সহজ পাঠ উচ্চ বিদ্যালয়

সহজ পাঠ: একটা স্কুলের গল্প

কর্পোরেট ভিডিও · নারী দিবস

আনোয়ার ল্যান্ডমার্কের নারীরা

থ্রিডি

থ্রিডি প্রোডাক্ট ফিল্ম · লিনেক্স মোবাইল

লিনেক্স এলএক্স ফোরজি প্লাস

রিয়েল এস্টেট

নতুন প্রজেক্টের প্রোমো আর রিল

ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য ছোট ভিডিও, যা কয়েক সেকেন্ডেই প্রজেক্টটা চোখে ধরিয়ে দেয়। ড্রোন শট, ইন্টেরিয়র, থ্রিডি — যা লাগে।

সাথে থ্রিডি ওয়াকথ্রুও করাতে পারেন →
টিভিসি

৩০ সেকেন্ডের টিভিসি · রূপায়ণ সিটি

রূপায়ণ সিটি উত্তরা — ০% ইএমআই ক্যাম্পেইন

১:৩০

পূর্ণ দৈর্ঘ্য · রূপায়ণ সিটি

শেষ সুযোগ — পূর্ণ ভার্সন

কাজটা যেভাবে হয়

প্রথম কথা থেকে শেষ ফাইল পর্যন্ত।

০১

আলোচনা

কী চান, কাদের জন্য, কবে লাগবে, বাজেট কত — সব শুনে কাজটা কতটুকু হবে, আগেই পরিষ্কার করে নিই।

০২

থ্রিডিতে বানানো

ব্লেন্ডার আর আনরিয়েল ইঞ্জিনে মডেল, সেট আর দৃশ্য দাঁড় করাই।

০৩

দেখে নেওয়া

প্রতিটা ধাপে আপনাকে দেখাই। ফাইনাল হওয়ার আগে যা বদলাতে চান, বলে দিতে পারবেন।

০৪

ডেলিভারি

ওয়েব, টিভি বা হেডসেট — যেখানে চালাবেন, সেই মাপে ফাইনাল ফাইল। কাজ শেষ হওয়ার পরেও পাশে থাকি।

আমাদের ক্লায়েন্ট

যাদের সাথে কাজ করেছি

বাংলাদেশ সেনাবাহিনী
ইঞ্জিনিয়ার্স কোর, বাংলাদেশ সেনাবাহিনী
বর্ডার গার্ড বাংলাদেশ
আনোয়ার গ্রুপ
আনোয়ার ল্যান্ডমার্ক
সালমা গ্রুপ
আরবান
লিনেক্স মোবাইল
রূপায়ণ সিটি
দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট
সহজ পাঠ উচ্চ বিদ্যালয়
সল্টেড বেসিকস

চলুন একসাথে কাজ করি

কোনো কাজের কথা ভাবছেন?

কী করতে চান, একটু জানান। সাধারণত এক দিনের মধ্যেই আমরা উত্তর দিই।

হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ইমেইল করুন